ধর্মনগরে ওয়েল ট্যাংকারের চাকা চুরি,থানায় অভিযোগ দায়ের!

প্রগতি ত্রিপুরা, ১৪ অক্টোবর, ২০২৫। মঙ্গলবার ভোরে ধর্মনগরে ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা।

ধর্মনগর ইন্ডিয়ান অয়েলের সামনে দাঁড়িয়ে থাকা AS01NC6044 নম্বরের একটি দশচাকা ওয়েল ট্যাংকার থেকে একযোগে চারটি চাকা চুরি হয়ে যায়।

ঘটনায় ক্ষুব্ধ হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাড়িচালক সঞ্জীব শাম,যিনি ধর্মনগর পশ্চিম দেওয়ানপাশা এলাকার বাসিন্দা ও পেশায় একজন ওয়েল ট্যাংকার ড্রাইভার।

অভিযোগে তিনি জানান,প্রতিদিনের মতো রবিবার রাতেও গাড়িটি নির্দিষ্ট স্থানে পার্ক করে বাড়ি ফেরেন। কিন্তু মঙ্গলবার সকালে গাড়ি নিয়ে লাইনে যাওয়ার জন্য গেলে দেখতে পান,চারটি চাকা উধাও!

য়এক প্রত্যক্ষদর্শী পড়ুয়া জানিয়েছে,সকালে সে দেখে একটি বোলেরো গাড়ি করে কয়েকজন চাকা নিয়ে যাচ্ছে,ভেবেছিল টায়ারগুলি হয়তো মেরামতির জন্য নেওয়া হচ্ছে।

পরে ঘটনাটি জানায় চালককে।ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে একাধিক ওয়েল ট্যাংকার ড্রাইভার ধর্মনগর থানায় যান এবং ওসি মিনা দেববর্মা-র সঙ্গে দেখা করে বিস্তারিতভাবে পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন।

এদিকে,ধর্মনগরের বিএমএস সংগঠনের মধ্যে চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজন নিয়ে এলাকায় জল্পনা ছড়িয়েছে।

চুরির ঘটনার সঙ্গে ওই দ্বন্দ্বের কোনও সম্পর্ক আছে কিনা,যদিও তা এখনো স্পষ্ট নয় ! ধর্মনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। চালকদের দাবি চোর সনাক্ত করে অতিসত্বর চুরি হওয়া চাকা উদ্ধার করা হোক।

Leave a Comment