প্রগতি ত্রিপুরা, ১৪ অক্টোবর, ২০২৫। শুধুমাত্র ফাইন বা কেইস নয় সচেতনাতার মধ্য দিয়ে দুর্ঘটনা এরাতে বিশেষ পদক্ষেপ গ্রহন করলো দক্ষিন জেলার ট্রাফিক দপ্তর।
রাজ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সঠিকভাব ট্রাফিকবিধি নামেনে যান চালানোর জন্য এই সকল দুর্ঘটনা ঘটে যাচ্ছে।
যার মধ্যে রয়েছে অতিরুক্ত গতিতে যান বাহন চালানো, হেলমেট পরিধান না করে বাইক চালানো, সিটবেল্ট না পরে গাড়ী চালানো, মদ্যপান করে যানবাহন চালানো এইসকল বিধিনিষেধ অমান্য করে চলার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে।
তাই দুর্ঘটনা এরাতে এইসকল ট্রাফিক বিধি মেনে চলার জন্য জোলাইবাড়ী কাকুলিয়া এলাকায় জাতীয় সড়কে বিশেষ অভিযানে নামে দক্ষিন জেলার ট্রাফিক দপ্তর।
দক্ষিনজেলার ট্রাফিক দপ্তরের ওসি বিশ্বজিৎ দের্বমার উদ্দ্যোগে এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের মাধ্যমে লোকজনদের বিশেষভাবে সচেতন করেন ওসি বিশ্বজিৎ দের্বমা।
সচেতনতার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ লোকজনদের চিকিৎসা পরিষেবা প্রদন করলে সরকারিভাবে সুযোগ সুবিধা প্রদানের কথা জানান ওসি বিশ্বজিৎ দের্বমা।
তিনি জানান দক্ষিন জেলার পুলিশ প্রসাশন সর্বদা লোকজনের স্বার্থে কাজ করে যাবে।








