প্রগতি ত্রিপুরা, ১১ অক্টোবর, ২০২৫: গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলার সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। ভানু ঘোষ স্মৃতি ভবনে সকাল ১১টায় আয়োজিত এই সম্মেলনে জেলার চারটি সাংগঠনিক মহকুমা থেকে প্রায় ৪০০ জন প্রতিনিধি অংশ নেন।
সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য নেত্রী রমা দাস জানান, এই সম্মেলন রাজ্যসহ দেশের মহিলাদের বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সচেতন করে তোলার একটি গুরুত্বপূর্ণ পরিসর তৈরি করেছে।
তিনি আরও বলেন, সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গাজা ভূখণ্ডে সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং ইজরায়েলের আক্রমণের ঘটনার নিন্দা জানানো হয়।
পাশাপাশি এনডিএ সরকারের আমলে সারা দেশজুড়ে যে অরাজকতা দুর্ভিক্ষ , বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ এবং নারী নির্যাতনের মত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।








