প্রগতি ত্রিপুরা, ১১ অক্টোবর, ২০২৫: প্রায় ৭ দিন আগে মেয়েকে অপহরণ করা হয়েছিল ৷ ঘটনা মেলাঘর থানার পূর্ব নলছড় গাঁওসভার ৫ নম্বর ওয়ার্ডে। সুজিত দে নামে একজনের বিরুদ্ধে অভিযোগ৷ পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বাবা ৷
লিখিত অভিযোগ দায়ের করার পর ৭দিন পার হয়ে গেলেও মেয়ের সন্ধান মেলেনি ৷ ৬ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও নাবালিকা মেয়েকে উদ্ধারে ব্যর্থ জেলা পুলিশ৷ গরিব বাবার পক্ষে আর কোথাও যাওয়ার ক্ষমতা নেই ৷
অপহৃত নাবালিকার বাবা অভিযোগ করে পুলিশ বলেছিল চার দিনের মধ্যে মেয়েকে খুঁজে বের করে আনবে। কিন্তু বের করে আনতে ব্যার্থ পুলিশ। শেষ পর্যন্ত মেয়েকে ফিরে পেতে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন তিনি ৷








