৭২ নং রেশন শপে পিভিসি রেশন কার্ড বিতরণ

প্রগতি ত্রিপুরা, ১১ অক্টোবর, ২০২৫। পিভিসি রেশন কার্ড পেতে হলে ভোক্তাদের কেওয়াইসি সম্পূর্ণ করতেই হবে।

প্রসঙ্গত উল্লেখ্য খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে রেশন ভোক্তাদের নতুন পিভিসি রেশন কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেদিকে লক্ষ্য রেখে শনিবার শেখর আচার্যের ৭২ নং রেশন শপে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ভোক্তাদের হাতে পিভিসি রেশন কার্ড তুলে দেওয়া হয়।

পাশাপাশি শারদ উৎসবকে সামনে রেখে বিনামূল্যে ময়দা সুজি ও চিনি ভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরদোয়ালী মন্ডল সভাপতি শ্যামল দেব সহ অন্যান্যরা।

প্রসঙ্গত রাজ্যের ৯.৯১ লক্ষ পারিবারিক রেশন কার্ডের মধ্যে ৪.৮৭ লক্ষ পিভিসি কার্ড প্রথম পর্যায়ে বিতরণ করা হচ্ছে এবং বাকিগুলি কাগজের কার্ডধারীদের ই-কেওয়াইসি করার পরে পর্যায়ক্রমে দেওয়া হবে।

আজকের এই কার্ড বিতরণী অনুষ্ঠানে রাজ্যের সমস্ত রেশন কার্ডধারীদের অবিলম্বে আধার-ভিত্তিক ই-কেওয়াইসি (E-KYC) প্রক্রিয়াটি সম্পন্ন করার আবেদন জানান বক্তারা।

Leave a Comment