বিশ্রামগঞ্জ বাজারে গাড়ি থামিয়ে মারধরের অভিযোগে গ্রেফতার এক

প্রগতি ত্রিপুরা, ১১ অক্টোবর, ২০২৫। সম্প্রতি বিশ্রামগঞ্জ এলাকায় একটি গাড়িতে মারামারি কান্ডে আটক এক অভিযুক্ত! তার নাম বাপ্পা দেবনাথ বাড়ি বিশ্রামগঞ্জ বাজার এলাকায়।

এদিন তাকে আগরতলা একটি হোটেল থেকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ। সূত্রে জানা গেছে সে ওই হোটেলে নাকি পালিয়ে লুকিয়ে ছিলেন।।তাকে বিশ্রামগঞ্জ থানার পুলিশ পশ্চিম থানা থেকে নিয়ে যায়।

এই বিষয়ে বিস্তারিত বিশ্রামগঞ্জ থানার একজন পুলিশ আধিকারিক জানান। সম্প্রতি উদয়পুর মাতাবাড়ির দিকে একটি পরিবার গাড়িতে যাচ্ছিল। তাদের বিশ্রামগঞ্জ বাজারে সামনে পথ আটকায় বাপ্পারা।

সেখানেই পুলিশের সামনে গাড়িচালক সহ অন্যান্য দেব বেধড়ক মারধর করে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর নির্দেশে ধরা পড়েছে অভিযুক্ত বাপ্পা।

Leave a Comment