অনলাইন ডেস্ক, ০৩ সেপ্টেম্বর, ২০২৫: সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এ উপলক্ষে আগরতলার গান্ধীঘাটস্থিত গান্ধী বেদিতে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্ট াচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি প্রদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা বলেন, মহাত্মা গান্ধী দেশবাসীকে দেশীয় পণ্য ব্যবহারের উপর আহ্বান জানিয়েছিলেন।
মহাত্মা গান্ধীর এই আহ্বানকে পাথেয় করে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোকাল ফর লোকাল আহ্বানের মাধ্যমে দেশীয় পণ্য উৎপাদন ও ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছে। অনুষ্ঠানে গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে সর্ব ধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়।
এছাড়াও এদিন সকালে সার্কিট হাউসস্থিত মূর্তি প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মর্মর মুর্তিতে মাল্যদান প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ।








