আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা: অমরপুরে সচেতনতামূলক র‍্যালি

অনলাইন ডেস্ক,২৪ সেপ্টেম্বর, ২০২৫: অমরপুর মহকুমা হাসপাতালের উদ্যোগে আজ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার বিষয়ে সচেতনতামূলক এক র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটির সূচনা করেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা। অনুষ্ঠানে অমরপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন বীণা রাণী পাল, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা. প্রসেঞ্জিৎ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সচেতনতামূলক র‍্যালিটি মহকুমা হাসপাতাল থেকে শুরু হয়ে শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মহকুমা হাসপাতালে এসে সমাপ্ত হয়। র‍্যালিতে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্য কর্মীগণ অংশ গ্রহণ করেন।

Leave a Comment