মহিলা কমিশনের উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক,২৪ সেপ্টেম্বর, ২০২৫: ‘সুস্থ নারী, সশক্ত পরিবার’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই প্রকল্পকে পাথেয় করে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নবরাত্রির ৯ দিনব্যাপী বিশেষ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার অনুষ্ঠিত হয় মহিলাদের জন্য মেগা স্বাস্থ্য শিবির। রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ে হয় এই মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, সমাজে মহিলাদের একটি বিশেষ স্থান রয়েছে। সমাজিক দায়িত্ব হিসেবে সমাজের নারীদের সুস্থ রাখা কর্তব্য। তিনি বলেন, রাজ্য মহিলা কমিশন নারীদের আত্মনির্ভর করার পাশাপাশি সশক্ত করার কাজও করছেন। তিনি রাজ্য মহিলা কমিশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা বলেন, নারীদের সুস্থ থাকা প্রতিটি পরিবার ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই আয়োজনে প্রায় ১২০ জন মহিলাকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। রাজ্যের এক বেসরকারি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরিচালিত হবে এই স্বাস্থ্য শিবির। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য শিশু কল্যাণ কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্য আধিকারিকগণ।

Leave a Comment