প্রগতি ত্রিপুরা, ২০ সেপ্টেম্বর, ২০২৫: আদি কর্মযোগী অভিযানে সিপাহীজলা জেলার ৩৮ টি গ্রামকে বাছাই করা হয়েছে।
আদি কর্মযোগী অভিযানের মূল তিনটি নীতি হল – সেবা- সমর্পণ এবং সংকল্প। ৩৮ টি গ্রামের দরিদ্র জনজাতিদের উন্নয়নের জন্য ভারত সরকার এই প্রকল্প ঘোষণা করেছে।
জেলায় বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে গঠন করা হবে জয়েন্ট টিম। এই টিম প্রতি বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করবে।
সরকারি প্রকল্পের সুবিধা কোন কোন পরিবার পায়নি। নতুন রেশন কার্ড প্রধানমন্ত্রী আবাস যোজনা য় ঘর বিদ্যুৎ পানীয় জল এসটি এসসি সার্টিফিকেট সহ পড়াশোনা রাস্তাঘাট সমস্ত সরকারি প্রকল্পগুলো নিয়ে আধিকারিকরা জনজাতিদের বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করে তাদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা গুলো পৌঁছে দেবে।
সিপাহীজলা জেলায় আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে আদি কর্মযোগী অভিযান।
এই উপলক্ষে শনিবার দুপুরে বিশ্রামগঞ্জ স্থিত সিপাহীজলা জেলাশাসক অফিসের কনফারেন্স হলে জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয় স জেলার সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করে এই বিষয়গুলো তুলে ধরেন সংবাদ মাধ্যমে।








