অনলাইন ডেস্ক, ১৯ সেপ্টেম্বর, ২০২৫: রাজ্যের প্রতিটি জেলায় একটি করে গাভীর খামার গড়ে তোলার জন্য ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের (ডোনার) কাছে রাজ্য সরকারের তরফ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে।
বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং বিধায়ক দীপঙ্কর সেনের প্রশ্নের উত্তরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শুধাংশু দাস আজ রাজ্য বিধানসভায় এই কথা জানান। প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী জানান, ভারত সরকারের অনুমোদন পাওয়া গেলে রাজ্যের প্রতিটি জেলায় গাভীর খামার গড়ে তোলা হবে।








