শারদীয়া দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে আরণ্যক জুয়েলার্সের নিয়ে এসেছে বিশেষ অফার

প্রগতি ত্রিপুরা, আগরতলা,১৯ সেপ্টেম্বর।। শারদীয়া দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে আরণ্যক জুয়েলার্সের নিয়ে এসেছে বিশেষ অফার। বৃহস্পতিবার আগরতলা এম বি বি চৌমুহনী স্থিত আরণ্যক জুয়েলার্সের শোরুমে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান এম.ডি মনোজিৎ চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে আরণ্যক জুয়েলার্সে শুরু হয়েছে স্বর্ণ সজ্জার এক বিশেষ উৎসব। কারণ শারদীয়া দুর্গোৎসব মানে আনন্দের উৎসব। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আকর্ষণীয় অফারগুলি শুরু হবে। চলবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। ছুটির দিন রবিবারে শোরুম খোলা থাকবে। অফারগুলি হলো প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে ৪৫০ টাকা ছাড় এবং হীরের গয়নার মজুরিতে ৭৫ শতাংশ ছাড়। যেকোনো দোকানের পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জ ১০০ শতাংশ মূল্যে ফেরত দেওয়া হবে। ডেইলি লাকি ড্র-তে থাকবে হোম এপ্লায়েন্স। মেগা ড্র-তে থাকবে তিনটি স্কুটি। প্রতি কেনাকাটা নিশ্চিত উপহার রয়েছে। এছাড়াও আগরতলা, খোয়াই এবং ধর্মনগর প্রতিটি শোরুমে থাকছে মনকাড়া সম্ভার।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment