প্রগতি ত্রিপুরা, ১৪ই সেপ্টেম্বর ২০২৫: কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৬তম শহীদান দিবসকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে সিপিআইএম বিশালগড় মহকুমা অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
১৯৮০ সালের ১৮ই সেপ্টেম্বর বিশালগড়ের তৎকালীন বিধায়ক গৌতম প্রসাদ দত্তকে ঘাতক বাহিনী নির্মমভাবে হত্যা করেছিলো। সেই সময় কালে বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক ছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত।
উনি একাধারে তৎকালীন সিপিআইএম রাজ্য কমিটির সহ-সম্পাদকের পদ ও সামলিয়ে ছিলেন। ১৯৮০ সালে ১৮ই সেপ্টেম্বর মাত্র ২৮ বৎসর বয়সের সেই তরুণ তুর্কি বিধায়কের জীবন আলু নিভিয়ে দিয়েছিল ঘাতকরা, সেই সময় থেকে এখন পর্যন্ত ওই দিনটিকে কেন্দ্র করে গৌতম প্রসাদ দত্তের শহীদান দিবস পালন করে আসছে সিপিআইএম দল।
কীগৌতম প্রসাদ দত্তের শহীদন দিবস কে কেন্দ্র করে রবিবার সিপিআইএম বিশালগড় মহকুমা অফিসে রক্তদানে বিপুল সারা লক্ষ্য করা গেছে এ বিষয়ে বলতে গিয়ে প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতৃত্ব ভানুলাল সাহা বলেন গৌতম প্রসাদ দত্তের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিলো।
এই সম্পর্ককে ছিন্ন করার জন্যই ঘাতকরা তাকে হত্যা করেছিল,কিন্তু আমরা ঘাতক বাহিনীর দ্বারা নির্মমভাবে গৌতম প্রসাদ দত্তের হত্যার প্রতিশোধ নিচ্ছি রক্তদান শিবিরের করে বিপুল অংশের মানুষকে রক্তদানের মধ্য দিয়ে জীবন বাঁচিয়ে রেখে।
আগামী ১৮ই সেপ্টেম্বর গৌতম প্রসাদ দত্তের শহীদান দিবস কে কেন্দ্র করে বিভিন্ন পার্টি অফিস গুলিতে হল সভার মধ্য দিয়ে কমরেড গৌতম প্রসাদ দত্তকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে বলেও জানান পার্টির নেতৃত্বরা।
তাছাড়া এই দিনে মতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম বিশাল কর্ম কমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার, সিপিআইএম জেলা কমিটির সদস্য হিরন্ময় নারায়ণ দেবনাথ সহ কর্মীগণ।








