জুতা দিয়ে অফিস কর্মীকে পেটনোর অভিযোগ উঠে আসলো শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের এক মহিলা কর্মীর বিরুদ্ধে!

প্রগতি ত্রিপুরা, ১১ ই সেপ্টেম্বর ২০২৫: জুতা দিয়ে অফিস কর্মীকে পেটনোর অভিযোগ উঠে আসলো শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের এক মহিলা কর্মীর বিরুদ্ধে!

ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে বিগত ৫ মাস পূর্বে পিয়ালী বিশ্বাস নামে এক মহিলাকর্মীকে নিয়োগ করাহয়েছে।

এই মহিলাকর্মী প্রতিনিয়ত অফিস কর্মীদের নানানভাবে হেনস্থা করার অভিযোগ উঠেআসছে। বুধবার এই মহিলা কর্মী অফিসের কয়েকজন কর্মীকে পায়ের জুতা খুলে নিক্ষেপ করার অভিযোগ উঠে আসলো।

একটি ভিডিও এর মধ্যে মহিলা কর্মীর উচ্চস্বরে আওয়াও, অফিসের কর্মীদের গালিগালাজকরা ও পায়ের জুতা নিক্ষেপ করার চিত্র লক্ষকরাযায়।

এই বিষয়ে অফিসের কর্মীদের নিকট জানতে চাইলে উনারা জানান বিগত ২০২০ সালেও এইধরনের কার্যকলাপের জন্য মহিলাকর্মীকে অনত্র বদলী করাহয়েছে।

এই মহিলা কর্মী সবসময় এইধরনের আচরন করেবলে অভিযোগ। সবকিছু জেনেও শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শক প্রনব সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করছে।

প্রনব সরকারের নিরবতার জন্য প্রতিনিয়ত অফিস কর্মীদের হেনস্থার শিকার হতেহচ্ছে বলে অভিযোগ। অফিস কর্মীরদের অভিযোগ মহিলা কর্মী প্রতিনিয়ত অফিসের একটি কম্পিউটার নিয়ে বসেথাকে।

এই কম্পিউটারে অন্যাদের কাজ করতেদেয়না। কম্পিউটারে কাজ কারার বিষয়নিয়ে বুধবার এইধরেনর বিবাদের সৃষ্টিহয়।

বৃহস্পতিবার এই বিষেয় অফিসে গিয়ে জানতে চাইলে সকলে ঘটনার বিবরন জানিয়ে মহিলাকর্মীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উবরেদেন।

সকলে চাইছে মহিলাকর্মীর বিরুদ্ধে দপ্তরযেন সঠিক পদক্ষেপ গ্রহনকরেন। এখন দেখার বিষয় বিদ্যালয় পরিদর্শক প্রনব সরকার এইবিষয়ে কিপ্রকার পদক্ষেপ গ্রহন করে।

Leave a Comment