তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের অভিযান, মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি করার অভিযোগে বেশ কয়েকটি দোকানের বিরুদ্ধে নোটিশ

প্রগতি ত্রিপুরা, ৯ই সেপ্টেম্বর ২০২৫: তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার অম্পি চৌমুহনি থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল পর্যন্ত এক বিশেষ নজরদারি অভিযান সংঘটিত করা হয়।

এই অভিযানের মাধ্যমে মূলত এলাকার বিভিন্ন দোকান গুলোতে অবৈধ ব্যাবসা-বাণিজ্য করা হচ্ছে কিনা এই বিষয়টা পর্যবেক্ষণ করা হয়।

এই অভিযানের মাধ্যমে একাধিক দোকানের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী ব্যাবস্থা এবং আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনিক দলের তরফ থেকে দাবী করা হয়েছে।

এই অভিযানে নেতৃত্ব প্রদান করতে গিয়ে ডি.সি.এম অঞ্জন কুমার দাস দাবি করেছেন, অবৈধভাবে পেট্রোল সহ মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন সামগ্রী বিক্রি করার অভিযোগে বেশ কয়েকটি দোকানের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে।

পাশাপাশি প্রশাসনের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যেখানে যখনই অনিয়ম করা হবে সেখানেই প্রশাসন বলিষ্ঠ ব্যাবস্থা গ্রহণ করবে।

Leave a Comment