ত্রিপুরা নাথযোগী ফোরাম রাজ্য কমিটির আগরতলা শহরে মিছিল অনুষ্ঠিত

প্রগতি ত্রিপুরা, ৮ই সেপ্টেম্বর ২০২৫: ত্রিপুরা নাথযোগী ফোরাম আগরতলায় কর্মসূচি। ত্রিপুরা নাথযোগী ফোরামঃ রাজ্য কমিটি কুড়ি দফা দাবিতে সোমবার আগরতলা শহরে একটি মিছিলের সংগঠিত করে এবং তাদের রাজ্য সম্মেলন সংঘটিত করে।

এদের মিছিলটি বটতলা থেকে শুরু হয়ে মুক্তধারা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে তারা সম্মেলনে মিলিত হয়। সম্মেলন মঞ্চ থেকে তারা দাবি তুলে, মৃতদেহ সৎকার করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েত, নগর পঞ্চায়েত এবং পুর পরিষদ এলাকায় সরকারি ব্যবস্থাপনায় সমাধিস্থল জায়গার ব্যবস্থা করতে হবে।

বিভিন্ন পাড়ায় দানকৃত দখল জমি পুনরুদ্ধার এবং সমাধিস্থলের নামে সরকারি নথিভুক্ত করতে হবে।
নাথ যোগীদের সমস্যা সমাধানে মুখ্য সচিবের নির্দেশ দ্রুত কার্যকর করতে হবে।

আর্থ সমাজিক উন্নয়নে ‘নাথযোগী (ডেভলেপমেন্ট কাউন্সিল) উন্নয়ন পর্ষদ’ গঠন করতে হবে।
আগরতলাতে অতিথি নিবাস এবং বিভিন্ন মহকুমায় নাথযোগী ছাত্রাবাস গড়তে হবে শিক্ষিত বেকারগণদের টিপিএসসি/টিসিএস/ টেট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির জন্য আগরতলাতে কোচিং সেন্টার স্থাপন এবং পরীক্ষার ফিস, বয়স সহ কাট অব মার্ক-এর উপর ছাড় দিতে হবে।

৫০ উর্দ্ধ ব্যক্তিদের বিনামূল্যে ভারতের শৈব তীর্থস্থানগুলি ভ্রমণ করাতে হবে।

বি পি এল পরিবারকে বিনামূল্যে বাসগৃহ এবং ভূমিহীন পরিবারকে ভূমি প্রদান করতে হবে।

ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড মাসিক ৫ হাজার টাকা, স্কলারশিপের এককালীন আর্থিক সহায়তা ৫লক্ষ টাকা করতে হবে।

নাথ দর্শন, সাহিত্য একাডেমি সহ গবেষণাকেন্দ্র স্থাপন করতে হবে।

যোগীদের (নাথ) ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।

শ্রীশ্রী গৌরক্ষনাথের আবির্ভাব দিবসে সরকারি ছুটি ঘোষণা এবং পানিসাগরে গৌরক্ষনাথের নামে কলেজ স্থাপন করতে হবে।

পূর্বাশা এবং তত্ত্বমিতায় চেয়ারম্যান এবং অধিকর্তা পদে নাথযোগী সম্প্রদায় থেকে নিয়োগ করতে হবে।

লোকসভা, বিধানসভা, টিটিএএডিসি সহ স্বশাসিত সংস্থায় নাথযোগী জনসংখ্যা অনুসারে জনপ্রতিনিধি দিতে হবে।

রাজ্যের তাঁতিদের পুনর্জীবিত করতে সহজ শর্তে ব্যাঙ্ক লোন এবং বিনামূল্যে সূতা বিতরণ করতে দিতে হবে।বিধানসভায় নাথযোগী (ওবিসি) সংরক্ষণ বিল উত্থাপন করতে হবে।

সম্প্রদায়গতভাবে জনগণনা করতে হবে। ওবিসি সার্টিফিকেট একটা করতে হবে। সার্টিফিকেট প্রদানে প্রতারণা ও হয়রানি বন্ধ সহ ভূয়া সার্টিফিকেট বাতিল করতে হবে।

নিট, মেডিক্যাল, কেন্দ্রীয় বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যোগীদের জন্য পৃথকভাবে সংরক্ষণ চালু করতে হবে।

বেকারদের সহজ শর্তে ব্যাঙ্ক লোন দিতে হবে। এই দাবিগুলি পূরণ না হলে রাজ্যকে সম্প্রদায় অদূর ভবিষ্যতে তাদের আন্দোলন আর জোরদার করবে বলে জানায়।

Leave a Comment