হুরিজলা গ্রাম পঞ্চায়েত এলাকায় তিন দিনব্যাপী দরগা মেলার শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক, ২৩ আগস্ট, ২০২৫। প্রতি বছরের মতো এই বছরও কাকড়াবন বিধানসভা কেন্দ্রের হুরিজলা গ্রাম পঞ্চায়েত এলাকায় তিন দিনব্যাপী শুরু হয়েছে দরগা মেলা ।

শুক্রবার সন্ধ্যা রাতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার শুভ উদ্বোধন করেন কাকড়াবন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রণব দাস ।

মেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ দাস ” এছাড়া ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ সরকার, হুরিজলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহ: বাহার মিঞা, উপ- প্রধান সমীর দাস , কাকড়া বন থানার ওসি সহ প্রমূখ।

মেলার উদ্বোধনীর আগে হুরিজলা বাজারে থাকা দরগা ও শনি মন্দির তিনবার প্রদক্ষিণ করা হয় মোমবাতি হাতে নিয়ে। যা পরম্পরা গতভাবে চলে আসছে বিগত দিনগুলিতেও।

এই দিনের উদ্বোধনী মঞ্চে অতিথিরা ভাষণ রাখতে গিয়ে বলেন , বিগত দিনে এই হুরিজলার নাম অনেকটাই খারাপের তালিকায় ছিল। বিগত দিনে নেশার রমরমা ছিল গোটা এলাকা জুড়ে ।

বাজার এলাকায় সন্ধ্যা নামার সাথে সাথে এক উৎশৃংখল পরিবেশ বিরাজ করতো। দরগা বাজার এলাকায় কখনো কোন মেলা অনুষ্ঠিত হলে সেখানে জুয়ার আসর বসানো হতো। কিন্তু বর্তমান রাজ্য সরকার যে নেশা মুক্তির স্লোগান দিয়েছে।

সেই শ্লোগানকে সামনে রেখে এই বছর হুরিজলা দরগা মেলায় কোন ধরনের জুয়ার আসর বসানো হয়নি। সম্পূর্ণ নেশা মুক্ত করা হয়েছে বাজারটিকে।

অতীতেরা বলেন ১৯৩৮ সালে স্থাপিত হয়েছিল এই দরগা। হিন্দু মুসলিম সকলের এক আস্থার জায়গা হয়ে উঠেছে এই দরগাটি। বর্তমানে এই দরগার পাশেই রয়েছে হিন্দুদের দেবতা শনি।

হিন্দু মুসলিম দুটি সম্প্রদায়ের এক মিলনক্ষেত্র এদিন তৈরি হয়েছে দরগা মেলাকে কেন্দ্র করে। গ্রামীণ এলাকায় এই মেলাকে কেন্দ্র করে এক জাঁকজমকপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ গড়ে উঠেছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment