হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে খোয়াইয়ে তিরঙ্গা র‍্যালি

অনলাইন ডেস্ক, ১৫ আগস্ট, ২০২৫: হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ খোয়াই পুর পরিষদ এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিষ নাথ শর্মা, ভাইস চেয়ারম্যান নিবাস সাহা, কাউন্সিলর পীযূষ কান্তি চৌধুরী, শম্ভু পাল, উষা সিনহা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

র‍্যালিটি খোয়াই পুর পরিষদ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় পুর পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিষ নাথ শর্মা বলেন, তিরঙ্গা আমাদের জাতীয় ঐক্য ও গৌরবের প্রতীক।

প্রত্যেককেই এই তিরঙ্গার মর্যাদা রক্ষা করতে হবে। এছাড়াও আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই পুর পরিষদ এলাকায় স্বচ্ছতা অভিযান সংগঠিত করা হয়।

Leave a Comment