হর ঘর তিরঙ্গা: ১২ আগস্ট আগরতলায় তিরঙ্গা র‍্যালি, কনসার্ট ও মেলা

অনলাইন ডেস্ক, ১০ আগস্ট, ২০২৫: সারা দেশের সাথে হর ঘর তিরঙ্গা কর্মসূচি রাজ্যজুড়েও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গত ২ আগস্ট থেকে অনুষ্ঠিত হচ্ছে। এর অঙ্গ হিসেবে আগামী ১২ আগস্ট আগরতলায় রাজ্যভিত্তিক তিরঙ্গা র‍্যালি অনুষ্ঠিত হবে।

র‍্যালিতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সহ বিশিষ্ট অতিথিগণ অংশ নেবেন। ঐদিন বিকাল ৪টায় তিরঙ্গা র‍্যালি উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এসে শেষ হবে।

এরপর ঐদিন বিকাল সাড়ে ৪টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং হলে অনুষ্ঠিত হবে তিরঙ্গা কনসার্ট ও রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তিরঙ্গা মেলা। মেলা ১৩ আগস্ট পর্যন্ত চলবে।

Leave a Comment