এইঅনলাইন ডেস্ক, ৪ আগস্ট, ২০২৫ : ফিল্মি কায়দায় স্করপিও দুর্ঘটনা রাজনগরে।
অল্পের জন্য রক্ষা পেল দুই যুবক!!!ফিল্মি দৃশ্যকল্পকেও হার মানায় এমনই এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল ঊনকোটি জেলার ফটিকরায়ের রাজনগর এলাকা।
সোমবার দুপুর প্রায় ১২টা নাগাদ রাজনগর এলাকা দিয়ে ছুটে চলা একটি দ্রুতগতির স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ।
TR05–4073 নম্বরযুক্ত স্করপিওটি ছিল NHIDCEL (National Highways and Infrastructure Development Corporation Limited)-এর অধীনস্থ।
গাড়ির চালক সহ আরেকজন যাত্রী ছিলেন গাড়ির ভেতরে। দুর্ঘটনার ফলে দু’জনই অল্প বিস্তর আহত হন।
তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি। আহতদের মধ্যে একজনের নাম মিন্টু নাথ (২৪), যিনি কাঞ্চনপুর ডাইনছড়া এলাকার বাসিন্দা। অপরজনের নাম সিদ্ধার্থ কর্মকার বলে জানা গেছে।
তাদের দু’জনকেই প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
ভএদিকে, দুর্ঘটনার অভিঘাতে রাস্তার পাশের বিদ্যুৎ খুঁটি ও লাইনেও প্রভাব পড়ে। বিশেষ করে ১৩৩ কেভি হাই ভোল্টেজ লাইনে সাময়িক বিঘ্ন ঘটে, ফলে এলাকায় বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় বিদ্যুৎ বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানে উদ্যোগী হয়। গাড়ির মালিক অরিজিৎ নাথ, যিনি কাঞ্চনপুরের লালজুরী জয়শ্রী এলাকার বাসিন্দা, তাঁর পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গাড়িটির অতিরিক্ত গতি ও রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারানোয় এই বিপত্তি ঘটে।
ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে ফটিকরায় থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় দ্রুতগতির যানবাহনের চলাচল দিনদিন বাড়ছে, কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রায় নেই বললেই চলে।
এই দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, রাজ্যজুড়ে সড়ক নিরাপত্তা ও যান চলাচলের উপর নজরদারি কতটা জরুরি।
প্রশাসন যদি এ ব্যাপারে কড়া পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে ঘটতে পারে আরও বড় বিপর্যয়।







