স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবি পানিসাগরের এলকাবাসী

অনলাইন ডেস্ক, ১ লা আগস্ট, ২০২৫।’ স্মার্ট মিটার গরীবের পেটে লাথি ! বলেছেন খোদ বিজেপি’র লোকেরা।

পানিসাগর সিনিয়র ম্যানেজারের কাছে স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবি জানান তারা।উত্তর ত্রিপুরার যুবরাজনগর আরডি ব্লকের অন্তর্গত বেতাঙি পূর্ব তিলথৈই এলাকার বহু বাসিন্দা বিদ্যুৎ দপ্তরের স্থাপিত স্মার্ট মিটার নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন।

তাঁদের অভিযোগ,স্মার্ট মিটার বসানোর পর থেকেই বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে,যা বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

কিস্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে পানিসাগর বিদ্যুৎ সাব-ডিভিশনের সিনিয়র ম্যানেজারের নিকট একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

তাতে উল্লেখ করা হয়েছে,বহু নিম্নবিত্ত পরিবার,যারা দৈনন্দিন ব্যবহারে খুবই সীমিত পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করেন,তাঁরাও এখন অতিরিক্ত বিলের বোঝা বহন করতে বাধ্য হচ্ছেন।

এতে সাধারণ মানুষের মধ্যে আর্থিক চাপের পাশাপাশি প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযোগকারীদের দাবি,স্মার্ট মিটারে কারিগরি ত্রুটি কিংবা ভুল ক্যালিব্রেশনের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তাই অবিলম্বে স্মার্ট মিটার প্রত্যাহার করে পূর্বের মিটারিং ব্যবস্থা ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে দাবি তুলে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন,যখন রাজ্যের বহু গ্রাহকের বকেয়া বিল মিটায়নি,তখন সেই বকেয়া আদায়ের আগেই নতুন মিটার বসানো কতটা যুক্তিসঙ্গত—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

এছাড়াও,নতুন মিটারগুলির যথাযথ নিরীক্ষা ও যাচাই না হওয়া পর্যন্ত তা স্থগিত রাখার দাবি জানানো হয়েছে এলাকাবাসীর তরফে।

এ বিষয়ে পানিসাগর বিদ্যুৎ সাব-ডিভিশনের সিনিয়র ম্যানেজার জানান,পুরনো ও স্মার্ট মিটারের মধ্যে ব্যবহারের ক্ষেত্রে মৌলিক কোনো পার্থক্য নেই।

তবে যেসব গ্রাহকের মিটার দীর্ঘদিন ধরে বন্ধ ছিল,তাদের ক্ষেত্রেই এই বিলসংক্রান্ত সমস্যা বেশি দেখা দিচ্ছে। স্মার্ট মিটার বসানোর ফলে নির্দিষ্ট রিডিং যাচাই করা সম্ভব,যা ভবিষ্যতে গ্রাহকদেরই উপকারে আসবে।

তিনি আরও জানান,এলাকাবাসীর পক্ষ থেকে যে লিখিত অভিযোগপত্র জমা পড়েছে,তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।

Leave a Comment