অনলাইন ডেস্ক, ৩১ জুলাই, ২০২৫: এবার নেশাকারবারিদের বিরুদ্ধে সরব যাত্রাপুর থানার! ভোর রাতে যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর এলাকায় একটি রুদ্ধশ্বাস যৌথ অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ।
শালপুকুর বিওপির বিএসএফ ও যাত্রাপুর থানার পুলিশ এর যৌথ অভিযানে প্রায় ১৪,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকারও বেশি। মাদক ছাড়াও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, যেটি চোরাচালানের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে ধারনা।
অভিযানটি পরিচালনা করেন যাত্রাপুর থানার ওসি সিতিকান্ত বর্ধন ও সংশ্লিষ্ট বিএসএফ ক্যাম্পের ধিকারিকেরা। সচেতন নাগরিক মহল পুলিশের এই সফল অভিযানকে স্বাগত জানিয়ে জানিয়েছে।
এদিকে, জব্দ গাড়িটির কোনও বৈধ নথি বা নম্বর না থাকায়, এর মাধ্যমে আরও বড় কোনও চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।।








