শান্তিরবাজারে অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি তবলা বাদন প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ৩১ জুলাই, ২০২৫: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি তবলা বাদন প্রতিযোগিতা আজ শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মঙ্গলদীপ জ্বেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক প্রমোদ রিয়াং।

উদ্বোধকের ভাষণে বিধায়ক প্রমোদ রিয়াং বলেন, পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি চর্চা এবং খেলাধুলার বিকাশ ঘটানোর লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এরফলে একটা সুশীল সমাজ তৈরি হবে।

বিধায়ক প্রমোদ রিয়াং ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা প্রমোদ আচার্য।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন সত্যব্রত সাহা, তবলা বাদন প্রতিযোগিতার তিন বিচারক নবারুণ লস্কর, শংকর ভট্টাচার্য এবং সুব্রত তালুকদার। দুটি বিভাগে ৫৩ জন তবলচি প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতায় ক-বিভাগে প্রথম হয়েছেন শরদিন্দু সেন এবং খ-বিভাগে প্রথম হয়েছেন সংকেত কুমার দাস। অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Comment