প্রধান সমাজপতিদের সুবিধা প্রদানের জন্য রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সংশোধনীর অনুমোদন

অনলাইন ডেস্ক, ৩১ জুলাই, ২০২৫: রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আজ জনজাতি সমাজপতিদের মাসিক সাম্মানিক ভাতা ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে।

এছাড়াও সমাজপতিদের মাসিক সাম্মানিক ভাতা প্রদানের জন্য যে নীতি রয়েছে তার সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সংশোধনী অনুসারে তাঁদের মধ্যে যারা চাকুরিজীবী ও পেনশনার রয়েছেন তাঁরাও উপকৃত হবেন।

এই পদক্ষেপ রাজ্যের জনজাতি সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক মূল্যবোধ সংরক্ষণে প্রধান সমাজপতিদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি এক অনন্য স্বীকৃতি।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী