অনলাইন ডেস্ক, ২৮ জুলাই, ২০২৫: হাসপাতালে চুরি, ধরা পড়লো এক। ঘটনা উদয়পুর টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালে! ওসি বাবুল দাস বদলি যাওয়া পর মন্দির নগরী উদয়পুরে চোরদের রাজত্ব শুরু করে দিলে এমনটাই ঘটনা উঠে আসছে মন্দির নগরী উদয়পুরে।
ঘটনার বিবরণী জানা যায় রাধা কিশোর পুর থানাধীন উদয়পুর টেপানিয়া স্থিত গোমতী জেলা হাসপাতালে চুরি করতে গিয়ে হাতেনাতে জেলা হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীদের হাতে মরণ দাস নামে এক কুখ্যাত চোর।
গোমতী জেলা হাসপাতালের আইসিইউ বিভাগ এবং ব্লাড ব্যাংকের এসি গ্যাস পাইপলাইন চুরি করতে যায় মরণদাস। হাসপাতালে চিকিৎসাধীন একের রোগী প্রথমে দেখতে পায় সোমবার ভোর ৪ ঘটিকায় মরণ দাস এসি পাইপলাইন খুলে নিচ্ছে।
তৎক্ষণাৎ ঐ রোগ খবর দেয় হাসপাতালে থাকা বেসরকারি নিরাপত্তা কর্মীদের। পরবর্তীতে নিরাপওা কর্মীরা ঘটনাস্থলে এসে হাতেনাতে ধরে ফেলে মরণ দাসকে।
পরবর্তী রাধা কিশোর পুর থানায় খবর দিলে পুলিশ গোমতী জেলা হাসপাতালে ছুটে গিয়ে অভিযুক্ত মরণ দাস কে থানায় নিয়ে আসেন।
সাংবাদে জানা যায় উদয়পুর রাধা কিশোর পুর থানায় পূর্বে ও বহু মামলা রয়েছে চুরি-কাণ্ডে মরণ দাসের বিরুদ্ধে।এদিকে পুলিশ সূত্রের জানা যায় সোমবার দুপুরে চোর মরণ দাসকে মেডিকেল করিয়ে জেলা আদালতে তুলা হবে বলে জানা যায়।








