উত্তরাখণ্ডের হরিদ্বারে ভীড়ে পদপিষ্ট হয়ে হয়ে মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন

অনলাইন ডেস্ক, ২৭ জুলাই, ২০২৫: : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা দেবী মন্দিরের পথে হওয়া হুড়োহুড়ির ফলে পদপিষ্ট হয়ে তীর্থযাত্রীদের মৃত্যু নিয়ে শোকজ্ঞাপন করেছেন।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্টে করে বলেছেন: “হরিদ্বার, উত্তরাখণ্ডে মনসা দেবী মন্দিরের পথে হুড়োহুড়ির কারণে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আমি অত্যন্ত শোকগ্রস্ত।

যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন আহত ব্যক্তিদের যথোচিত সাহায্য করছে : প্রধানমন্ত্রী @narendramodi”

 

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী