অনলাইন ডেস্ক, ২৭ জুলাই, ২০২৫ : রাজ্যে যে ভাবে নেশার বেড়ে চলেছে,তা একপ্রকার ভয়ঙ্কর।
বিশেষ বর্তমান সমাজে উঠতি বয়সী যুবক- যুবতীরা মরনাশক নেশায় অশক্ত হয়ে পড়ছে। আর নেশার দ্রব্য জোগায় করতে গিয়ে, চুরি,ছিনতাই মতো অপরাধ সংঘটিত হচ্ছে।
নেশায় কবলে পড়ে কত মায়ের পূর্ণ কোল শূন্যতা হয়ে যাচ্ছ শুধু বিষাক্ত নেশায় করাল ছৌঁবলে।আর এই নেশার কবল থেকে যুবসমাজ মুক্ত করতে হলে, খেলা ধুলো ও নেশার কুফল দিকগুলো নিয়ে সচেতনা গড়ে তুলতে হবে।
রবিবার সকালে বিশালগড় মহকুমা অন্তগর্ত নেশা মুক্ত এিপুরা, যুবসমাজকে খেলার মাঠে মনোনিবেশ করার লক্ষ্যে বিশালগড় বিধানসভার বিজেপি মাননীয়,বিধায়ক সুশান্ত দেব বিশালগড়ে এক ম্যারাথন দৌড়ে শুভ উদ্ভোধন করেন।
বিশালগড় রাস্তামাথা এলাকায় বি এস এফ ক্যাম্প থেকে ম্যারাথন দৌড় সুচনা হয়। আজকে এই ম্যারাথন দৌড়ে উপস্থিত ছিলেন, বিশালগড় বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত দেব,বিশালগড় মহকুমা শাসক রাকেশ দাস, বিশালগড় মন্ডল সভাপতি, তাপন দাস, বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পূরকায়স্হ সহ,যুবক যুবতীরা, অন্যান্য নেতৃত্বগন।








