অনলাইন ডেস্ক, ২৬ জুলাই, ২০২৫: : শনিবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা মহাসংঘের উদ্যোগে আগরতলা মাতঙ্গিনী প্রীতিলতা হলে একদিনের কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন।
মন্ত্রী বলেন এক ভারত শ্রেষ্ঠ ভারত করার জন্য নয়া জ্ঞাতি শিক্ষানীতি সারা দেশে চালু করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ২০২০ সালের ২৯ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যে নয়া জাতীয় শিক্ষন নীতি লাঘু হয়েছে, সেটা কতটা কার্যকর হচেছ।
নয় জাতীয় শিক্ষানীতি মূল উদ্দেশ্য হলো ১৮ বছরের মধ্যে সকল ছেলে মেয়েরা যাতে শিক্ষার আলোয় আসে। বিশেষ করে মাধ্যমিক শিক্ষাকে কর্মমুখী এবং উচ্চ শিক্ষা ভরকে জ্ঞান মুখী কর হয়েছে। সেদিকে গুরুত্ব দিয়ে ইনফ্রাস্ট্রাকচার বিশেষভাবে উন্নত হচ্ছে।
এখন পর্যন্ত গত ১১ বছরে ৩৯০ টি বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়েছে, ২৩ আই আই টি, ২০ টি আই আই এম করা হয়েছে। এছাড়াও টিপল আইটি, অসংখা এন আই টি-র ইনফ্রাস্ট্রাকচার উন্নত করা হয়েছে।
তিনি আরো বলেন দেশের মধ্যে যাতে শিক্ষার বৈষমা না হয় তার জনা আঞ্চলিক রাজাগুলির মধ্যে ২২ টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়েছে বলে জানান। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা উপস্থিত ছিলেন।








