ঐতিহাসিক মনকাডা দিবসে কিউবার প্রতি সংহতি জ্ঞাপন জানালো এআইকেএস ত্রিপুরা রাজ্য কমিটি

অনলাইন ডেস্ক, ২৬ জুলাই, ২০২৫: ১৯৫৩ সালে ২৬ জুলাই সশস্ত্র সংগ্রামের প্রত্যয় মেখে একদল তরুণ বিপ্লবীর মরণপণ লড়াইয়ের উজ্জ্বল ইতিহাস। এই উপলক্ষে শনিবার সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি।

ঐতিহাসিক মনকাডা দিবসে কিউবার প্রতি সংহতি জানায় আগরতলার মেলার মাঠের কৃষক সভার রাজ্য কমিটির অফিসে। এদিন প্রথমে ফিদেল কাস্ত্রোর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সহ রাজ্য কমিটির অন্যান্য নেতৃত্বরা।

সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে পবিত্র কর বলেন, কিউবা সংহতি দিবস ২৬ জুলাই পালিত হয়। এই দিনে, ১৯৫৩ সালে মনকাডা সেনা ছাউনিতে হামলার বার্ষিকী উপলক্ষে সারা বিশ্বে কিউবার প্রতি সংহতি জানানো হয়।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী