অনলাইন ডেস্ক, ২১ জুলাই, ২০২৫: খোয়াই থানার অন্তর্গত মধ্য গনকী মহাদেবটিলা এলাকায় স্কুটি ও মালগাড়ি অটোর সংঘর্ষে গুরুতর ভাবে আহত ১ জন।
ঘটনা বিবরণের জানা যায় সোমবার সকলে সাগর দাস (১৯) নামে এক স্কুটি চালক তার বাড়ির পাশের বাড়ির এক বন্ধুর ছুটি যার নম্বর টি আর ০৬ডি৭৪২০ নিয়ে তার ব্যাক্তিগত কাজের জন্য খোয়াই টাউনে যাওয়ার সময় মহাদেবটিলা এলাকায় একটি পণ্যবাহী অটোর সঙ্গে সংঘর্ষে আহত হয়।
এতে স্কুটি চালক গুরুতর ভাবে আহত হয়। এন জি চালিত পণ্যবাহী অটোর নম্বর টি আর ০৬ সি ১৬৫১। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে এবং আহত স্কুটি চালকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। আহত স্কুটি চালক এর নাম সাগর দাস । বর্তমানে সেও চিকিৎসাধীন।







