অনলাইন ডেস্ক, ২১ জুলাই, ২০২৫: শ্রাবণের প্রথম সোমবার উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের গোরক্ষনাথ মন্দিরে শিব ভক্তদের ঢল। ধর্মনগরের ভক্তরা পবিত্র শ্রাবণ মাসের প্রথম সোমবার ভগবান শিবের মাথায় জল ঢাললেন।
নদীর জল বাক কাঁধে নিয়ে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢাললেন ভক্তরা। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে শ্রাবণ মাসের প্রথম সোমবারকে ঘিরে আজ ভোর থেকেই ভক্তিময় পরিবেশ ছড়িয়ে পড়ে সর্বত্র, উত্তর জেলার ধর্মনগরের পদ্মপুর স্থিত গোরক্ষনাথ মন্দিরে সকাল বেলায় শতাধিক শিবভক্ত বাক কাঁধে নিয়ে পবিত্র জল সংগ্রহ করে পদযাত্রা শুরু করেন।
পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে তারা যান কৃষ্ণপুর এলাকার বাউলটিলা শিব মন্দির প্রাঙ্গণে। সেখানে শিবের মাথায় জল ঢেলে ভগবান শিবের পূজার্চনা করেন তারা।
সেখানে কাকরি নদী থেকে জল ভরে নিয়ে আসে।শ্রাবণ মাস হিন্দুদের একটি বিশেষ মাস, আর এই মাসে ভগবান শিবের পূজা করলে সকল মনোকামনা পূর্ণ হয়—এই বিশ্বাসে প্রতি বছরই অসংখ্য ভক্ত এই বিশেষ যাত্রায় অংশ নেন।








