অনলাইন ডেস্ক, ১২ জুলাই, ২০২৫: । পর পর বাইক চুরির ঘটনা ঘটছিল আগরতলা শহরে। একই সাথে একটি স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটে। রাস্তাঘাটে বাইক রাখতেই ভয় পাচ্ছিলেন শহরের মানুষ।
পুলিশে অভিযোগ দায়ের করেও কোনও সুরাহা হচ্ছিল না। অবশেষে তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাইক চুরির চক্র ধরে ফেলল পুলিশ। চুরি যাওয়া তিনটি বাইক উদ্ধার সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
অপরদিকে স্বর্ণের চেইন আটক করা হয় রাজধানীর গোর্খাবস্তি স্থিত পুজা রানী দাসের বাড়ি থেকে। পুলিশ অভিযুক্ত পুজার রানী দাসকে আটক করতে না পারলেও তিন বাইক চোরকে আটক করে আদালতে তুলেছে।
এনসিসি থানার পুলিশের চেষ্টায় এসেছে এই সাফল্য। পুলিশ সূত্রে জানা যায়, এনসিসি থানায় মামলা হওয়ার পর পুলিশ তদন্তে নেমে তিনটি বাইক মহারাজগঞ্জ বাজার, নম্পননগর এবং সোনামুড়া থেকে আটক করে।
তারপর বাইকগুলির মালিকদের চিহ্নিত করে শনিবার বিশ্বজিৎ বণিক, অভিজিৎ ত্রিপুরা এবং লালন পুইয়ের হাতে তুলে দেওয়া হয়। তাদের বাড়ির নম্পলনগর এবং বড়দোয়ালী এলাকায়।
আদালতের নির্দেশ মূলে বাইক গুলি তুলে দেওয়া হয়েছে বলে জানান এনসিসি থানার ওসি। অভিযুক্ত পুজা রানী দাসকে পুলিশ গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছে।
অভিযুক্ত বর্তমানে পলাতক। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নেওয়া হয়েছে বলে জানান। এই ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের খোঁজ চলছে বলেও জানিয়েছেন পুলিশের কর্তারা।








