অবৈধ অনুপ্রবেশ, খোয়াই থেকে ধৃত দুই বাংলাদেশি!

অনলাইন ডেস্ক, ১২ জুলাই, ২০২৫: ফের ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল খোয়াই বাইজাল বাড়ী থানার পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা রাতে জাতীয় সড়কের খোয়াই- মোহনপুর অংশের বেলফাঙয়ের নাকা পয়েন্টে। যাত্রী নিয়ে একটি অটোরিকশা বাইজালবাড়ী হয়ে খোয়াইয়ের দিকে যাচ্ছিল।

নাকা পয়েন্টে ডিউটিরত বাইজাল বাড়ী থানার পুলিশ রুটিন চেক আপের জন্য অটো রিকশাটিকে আটক করে। অটোতে দুজন যাত্রী ছিল। তাদের দেখে পুলিশের সন্দেহ হয়।

এরপর তাদের জিজ্ঞাসাবাদ করতেই দুইজন যাত্রী পুলিশকে জানায় যে, তারা মোহনপুর থেকে আসছিল খোয়াইয়ের উদ্দেশ্যে এবং তারা বাংলাদেশী নাগরিক বলে পুলিশের কাছে স্বীকার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম খোকন সরকার ও অনিক সরকর। তাদের দু’জনের বাড়িই বাংলাদেশে। পুলিশ সন্দেহভাজন দুই বাংলাদেশি নাগরিককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

তবে কী উদ্দেশ্যে তারা ভারতে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের সন্দেহ, তারা কোনও চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে, যারা অবৈধ অনুপ্রবেশে সহায়তা করে। তাদের কাছে কোনও জাল নথিপত্র আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Comment