রাজ্যভিত্তিক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার মহড়া আগামীকাল, প্রস্তুতি নিয়ে বৈঠক মন্ত্রীর

অনলাইন ডেস্ক, ৮ জুলাই ২০২৫ : আগামীকাল রাজ্যভিত্তিক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হতে চলেছে।

এই উপলক্ষে মঙ্গলবার রাজ্যের জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, ২০২৪ সালের আগস্ট মাসে রাজ্যে যে ভয়াবহ বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছিল, তা মাথায় রেখেই এই মহড়ার আয়োজন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় প্রশাসন প্রস্তুত থাকে এবং দ্রুত ব্যবস্থা নিতে পারে।

এই দিন মন্ত্রী বিকাশ দেববর্মা তেলিয়ামুড়া আরডি ব্লকের বিডিও বিপ্লব আচার্য, তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার এবং আরডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ ভৌমিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

তিনি তিনটি দপ্তরে গিয়ে আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেন এবং বিভিন্ন অসমাপ্ত উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।তিনি জানান, জনস্বার্থে অসমাপ্ত প্রকল্পগুলি অতিশীঘ্রই সমাপ্ত করা অত্যন্ত জরুরি।

পাশাপাশি তিনি মহকুমা শাসক ও বিডিও-কে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বিশেষ নির্দেশ দেন, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে সক্রিয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।

ওএই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর এবং দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গোপাল দাস।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার ও প্রশাসনের এই সমন্বিত উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আশার আলো জাগাচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন।

Leave a Comment