শিক্ষক বদলির প্রতিবাদে কাঁঠালিয়ার উত্তর দুর্লভপুর হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের সড়ক অবরোধ

প্রগতি ত্রিপুরা, আগরতলা,৭ জুলাই।। একই দিনে মহকুমার দুটো স্থানে শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধে বসে ছাত্র ছাত্রীরা। তবে দুটি অবরোধেই চলে মহাকুমার কাঁঠালিয়া ব্লক বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত। প্রথমটি হয়
ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের উওর দুর্লভপুর হাই স্কুলের শিক্ষক বদলির প্রতিবাদে বৃষ্টির মধ্যেই ছাত্রছাত্রীরা সোনামুড়া থেকে রাজনগর যাওয়ার রাস্তা অবরোধ করেন, অপরটি সোনামুড়া মহকুমার বেজিমারা হাই স্কুলে । স্কুলের ছাত্র-ছাত্রীরা সোনামুড়া বিলোনিয়া সড়ক অবরোধ করে দুজন শিক্ষক দিয়ে চলছে স্কুল যার ফলে ব্যাঘাত ঘটছে শিক্ষার তাই বাধ্য হয়ে বেজিমারা হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধে বসে। তবে পরবর্তী সময়ে সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক ব্রজলাল দেববর্মা এবং কাঠালিয়া বিদ্যালয়ের পরিদর্শক শম্ভু চরণ দেববর্মা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করেন যে অতি দ্রুত তাদের সমস্যাগুলি সমাধান করা হবে। উদ্যোতন কর্তৃপক্ষ করতে আশ্বস্ত হয়ে অবশেষে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment