অনলাইন ডেস্ক, ৬ জুলাই ২০২৫। রবিবার আচমকা রাজ ভবনে গিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মণ।
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্যতামূলক সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে রাজভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এক সাক্ষাৎকার দিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ বলেন, ত্রিপুরার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
যা রাজ্যবাসীর ভবিষ্যতের সঙ্গে জড়িত। বেআইনি কার্যকলাপের ফলে এর প্রভাব ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চল এবং গোটা দেশের উপর পড়বে।
মুখ্যমন্ত্রীর সাথেও রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিনিয়তই কথা হয়। এগুলি দ্রুত সমাধান হবে বলে অভিমত ব্যক্ত করেন প্রদ্যোত কিশোর দেববর্মণ।
উল্লেখ করা যায়, শনিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিপ্রা মথা দলের বিধায়ক রণজিৎ দেববর্মা সরকর থেকে সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়াছিল । প্রদ্যোৎ কিশোর দেববর্মণের সম্মতিতে সরকার থেকে সমর্থন তুলে নেবে তিপ্রা মথা।
একই সাথে বিজেপি থেকে পদত্যাগ করবেন সাংসদ কৃতি সিং দেববর্মণ। তিনি জানিয়েছিলেন, ২০ জুলাই-র মধ্যে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক হবে।
তিপ্রা মথা, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হওয়ার পর এক বছর কেটে গেছে। সরকার চুক্তি অনুযায়ী কোন কাজ করছে না বলে অভিযোগ করেছেন তিপ্রা মথা দলের বিধায়ক।
রণজিৎ দেববর্মা আরও জানান সম্প্রতি মন্ত্রীসভার সম্প্রসারণ নিয়ে তিপ্রা মথার সাথে কোন আলোচনা করা হয় নি।








