অনলাইন ডেস্ক, ৩০ জুন, ২০২৫ : জেলা প্রশাসনের উদ্যোগে আজ খোয়াই নতুন টাউন হলে সংবিধান হত্যা দিবস পালন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করে বনমন্ত্রী আনিমেষ দেববর্মা বলেন, ১৯৭৫ সালে ২৫ জুন দেশে জরুরী অবস্থা জারি করা হয়েছিল। এর ফলে দেশের নাগরিকদের মৌলিক অধিকারগুলি খর্ব করা হয়েছিল।
তিনি বলেন, রাজ্যের প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারগুলি সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে হবে।
তবেই ছাত্রছাত্রীরা নিজেদের মৌলিক অধিকার সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি পিছিয়েপড়া মানুষের জন্য যেসমস্ত অধিকার রয়েছে সেগুলির সম্পর্কেও সাধারণ জনসাধারণকে সচেতন করতে হবে।
অনুষ্ঠানে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, সংবিধানের অধিকার ও সংবিধান রক্ষায় সকল অংশের মানুষকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহকারি সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা, পুলিশ সুপার রণদিত্য দাস, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ।
এই অনুষ্ঠান উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালির অয়োজন করা হয়। র্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ, আশাকর্মীগণ, অঙ্গনওয়াড়ি কর্মীগণ অংশগ্রহণ করেন।







