পানীয় জলের অভাবে চরম দুর্ভোগ, সমস্যার সমাধানের দাবিতে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর

অনলাইন ডেস্ক, ২৮ জুন ২০২৫। দীর্ঘ এক মাসেরও অধিক সময় ধরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন মুন্ডিয়াকামী আর.ডি. ব্লকের অন্তর্গত আঠারো মুড়া পাহাড়ের ৩৫ মাইল এলাকার বাসিন্দারা!

অবশেষে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে শনিবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে নামে ক্ষুব্ধ এলাকাবাসী!!

স্থানীয়দের অভিযোগ, দেড় মাস আগে জাতীয় সড়কের ধারে থাকা পানীয় জলের পাইপলাইনের ওপর পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরে পাইপটি ফেঁটে যায়।

তারপর থেকে বারবার সংশ্লিষ্ট দপ্তরে মেরামতির আবেদন জানানো হলেও প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ফলস্বরূপ, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসীরা—জঙ্গল থেকে বা অনেক দূরের ঝরনার জল সংগ্রহ করে দিন কাটাতে হচ্ছে বহু পরিবারকে।

বিষয়টি নিয়ে বারবার অবহিত করা হলেও কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়েই জাতীয় সড়ক অবরোধে নামেন স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুন্ডিয়াকামী থানার পুলিশবাহিনী। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পাইপলাইন সংস্কারের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

এলাকাবাসীরা জানান, তারা আর প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে পারছেন না—এবার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

এটি শুধু একটি পাইপলাইন নয়, এটি এক গ্রামের বেঁচে থাকার প্রশ্ন—এমনই মন্তব্য উঠে আসে বিক্ষুব্ধ জনতার কণ্ঠে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী