প্রগতি ত্রিপুরা, আগরতলা, ২০ জুন।। খোয়াইতে নেশা বিরোধি অভিযান প্রত্যেকদিন জারি রয়েছে। কিন্তু কিছুতেই নেশা বড় পাচারকারীদের নাগালে আনা যাচ্ছে না। প্রতিদিন বিভিন্ন জায়গাতে পুলিশের অভিযানে ধরা পড়ছে বিভিন্ন জাতিয় নেশা সামগ্রী। আজ খোয়াই পুরান বাজারে এক যাত্রী বাহী অটো থেকে উদ্ধার হল নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। এই ঘটনায় গ্রেপ্তার এক জনকে করা হয়েছে। ধৃত অটো চালকের নাম রোপন দেব(২৬)। জানা গিয়েছে, খোয়াই থানার পুলিশ ভেইক্যাল চেকিংয়ে বসে পুরান বাজার এলাকায় খোয়াই— আশারামবাড়ি সড়কের। গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ পুরান বাজার অটো স্টেন্ড সংলগ্ন এলাকায় টি আর-০৬- ৩৪২২ নম্বরের যাত্রীবাহী অটো আটক করে তল্লাশি চালিয়ে পুলিশ অটো থেকে দুই প্যাকেটে ২৪৭ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গাড়ির চালক রুপন দেবকে এন ডি পি এস আইনে পুলিশ গ্রেফতার করে। এই গাড়িটিতেই বেআইনি ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।







