অনলাইন ডেস্ক, ১৯ জুন, ২০২৫: স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গেল এক গৃহবধূ। নির্যাতনে অতিষ্ঠ হয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন মনীষা দাস নামের এক গৃহবধূ।
স্বামী ও তার পরিবারের অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন ওই গৃহবধূ। ঘটনা বিশালগড় পূর্ব লক্ষ্মীপুর এলাকায়। বাবার বাড়িতে ফিরে এসে চাঞ্চল্যকর বক্তব্য তুলে ধরেন গৃহবধূ মনীষা দাস।
মনীষা দাস জানান আজ থেকে চার বছর পূর্বে সামাজিক রীতি অনুযায়ী বিশালগড় পূর্ব লক্ষ্মী বিলের বাসিন্দা সূর্যধণ শুক্র দাসে(৩৪) সঙ্গে শেখেরকুট পূর্বপাড়ার বাসিন্দা দিলীপ দাসের কন্যা মানসী দাস(২১) বিয়ে হয়।
গৃহবধূ জানান বিয়ের বছরখানেক ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। পরে সন্তান না হবার বাহানায় প্রতিনিয়ত গৃহবধূর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে স্বামী।
এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কয়েকবার মীমাংসা সভা হয় বলে জানান গৃহবধুর পিতা। দিনের পর দিন নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়ির সাপোর্ট না পেয়ে স্বামীর ঘর থেকে পালিয়ে বান্ধবীর বাড়িতে আশ্রয় নেয় মনীষ।
মনীষার বাবা খোঁজাখুঁজি করে বান্ধবীর বাড়ি থেকে মেয়েকে বাড়িতে নিয়ে আসলে বর্তমানে মেয়ের স্বামীর বাড়ির লোকজন তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে বলে মেয়ের বাবার অভিযোগ। মেয়ের বাবা সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রশাসনের নিকট মেয়ের নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবি রাখেন।







