প্রগতি ত্রিপুরা, আগরতলা, ২০ জুন ।। উদয়পুরে রান্নার গ্যাসের লরি গাড়ির চালক মদমত্ত অবস্থায় চাপা দিয়ে মানুষ হত্যার চেষ্টায়! উত্তেজিত জনতার উত্তম মাধ্যম চালককে!ঘটনার বিবরণের জানা যায় বৃহস্পতিবার রাতে গকুলপুর বাজার সংলগ্ন এলাকায় ঘটে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ লরি চালক মদ মত্ত অবস্থায় পথচারীদের উপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে লরিটিকে আটকে দেয় উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায়। কিন্তু আটক হওয়ার পরও চালক ফের গাড়ি চালিয়ে যাওয়া চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা চালককে ধরে উত্তম মাধ্যম দেয় এবং লরিটিতে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে রাধা কিশোরপুর থানার ও উদয়পুর ট্রাফিক ইউনিটের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা যায়।







