অনলাইন ডেস্ক, ১৯ জুন, ২০২৫: অমরপুর ব্লকের পূর্ব সরবং ভিলেজ কার্যালয়ে আজ ধরতি আবা জনজাতি গ্রাম অভিযানে সচেতনতামূলক ও প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কি কি সুবিধা পেতে পারেন এর উপরে বিস্তারিত আলোচনা করেন অমরপুর ব্লকের বিডিও উৎপল দাস।
শিবির শেষে ২৯টি এসটি, ২৭টি পিআরটিসি, ৩টি বিবাহ নিবন্ধীকরণ সার্টিফিকেট পাওয়ার আবেদনপত্র গ্রহণ করা হয়। শিবিরে ইনকাম সার্টিফিকেট দেওয়া হয় ৫টি। আধার আপডেট করা হয় ৩টি।
স্বাস্থ্য দপ্তর থেকে ১৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয়। প্রাণীসম্পদ বিকাশ দপ্তর থেকে ১৭২টি গৃহপালিত পশু ও পাখীর চিকিৎসা করে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।







