গৌরনগর ব্লক কনফারেন্স হলে পঞ্চায়েত এবং এডিসি ভিলেজ এর কাজকর্ম নিয়ে আলোচনা সভা

অনলাইন ডেস্ক, ১৬ জুন, ২০২৫: আজ গৌরনগর পঞ্চায়েত সমিতির হল ঘরে পঞ্চায়েত সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ত দপ্তর, বন্যা নিয়ন্ত্রণ দপ্তর সহ বিভিন্ন দপ্তর এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই সভার উদ্দেশ্য গৌরনগর আর ডি ব্লকের অধীনে ২০ টি পঞ্চায়েত এবং তিনটি এডিসি ভিলেজ এর কাজকর্ম নিয়ে আলোচনা। সভায় প্রধান অতিথি ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস।

উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান বিধায়ক বিরজীৎ সিনহা। বিডিও নবারুন চক্রবর্তী। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষী নমঃ সহ সকল গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানরা। সারা রাজ্যে যে কৃষি বিপ্লব শুরু হয়েছে গৌরনগর আর ডি ব্লক পঞ্চায়েত সমিতি এলাকার এই সুযোগ পেতে পারে কৃষকরা।

এখানকার মানুষের প্রধান সমস্যা জলসেচ। কৃষি প্রধান এলাকা সেচ ছাড়া কৃষি হয় না।কৃষি জন্য সেচ দরকার। ব্লককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইন ডিপার্টমেন্ট সহ সবার সহযোগিতা প্রয়োজন। বিভিন্ন বক্তারা বিভিন্ন উন্নয়নের কাজ নিয়ে আলোচনা করেন ।

বিরজীৎ সিনহা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে উদ্দেশ্যে বলেন ব্লকের কাজের সহযোগিতা করার জন্য। ব্লকের মিটিং থাকলে অনেকেই উপস্থিত থাকেন বিশেষ করে কৃষি দপ্তরের পূর্ত দপ্তর শিল্প দপ্তর মৎস্য দপ্তর অনেকেই অনুপস্থিত। বিরজীৎ সিনহা বলেন আমাদের কৈলাশরের মানুষ কৃষি কাজ করে জীবন যাপন করেন কৃষি প্রধান এলাকা কৃষি দপ্তরের ভূমিকা থাকতে হবে।

আরডি ব্লক এবং পঞ্চায়েতে সুনাম সারা রাজ্যে ছড়িয়ে যায় এইদিকে সবাই নজর রাখতে হবে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা অনেকেই অনুপস্থিত থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। আজকের এই সভায় নয়টি পঞ্চায়েতের হাতে কম্পিউটার তুলে দেওয়া হয়। যাতে বিভিন্ন কাজকর্ম খুব সহজে করতে পারে। নয়টি পঞ্চায়েতের হাতে কম্পিউটারগুলা তুলে দেন বিধায়ক বিরোজীৎ সিনহা ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস গৌরনগর পঞ্চায়েত সমিতির বাইশ চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান সহ অন্যান্যরা।

Leave a Comment