অনলাইন ডেস্ক, ১৭ জুন, ২০২৫: সাত সকালে সিপাহী জলা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সিপাহী জলা নৌকা ঘাট সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে।
মারুতি সুইফট ও ব্যাটারি চালিত অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিশালগড় থানা পুলিশ। জানা যায়, এ দিন সকালে হালকা বৃষ্টিতে মারুতি সুইফট এবং ব্যাটারি চালিত অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এতে গুরুতর ভাবে আহত অটো গাড়ির চালক সহ অপর এক যুবক।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সুইফট গাড়ির চালক। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে।
বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অটো গাড়ি চালক তপন সরকার বাবার নাম স্বর্গীয় ফনি ভূষণ সরকার বাড়ি উদয়পুর জেল রোড, এবং অপর আহত যুবক কমল দেবনাথ বাবার নাম জীবন দেবনাথকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে।
খবর পেয়ে গঠনস্থলে ছুটে যায় বিশালগড় থানা পুলিশ। প্রতিনিয়ত সিপাহীজলার নৌকাঘাট থেকে শুরু করে চড়িলাম পরিমল চৌমুহনী পর্যন্ত প্রতিনিয়ত ঘটে যাচ্ছে যান দুর্ঘটনা।








