পাচারকালে বাইক সহ গ্রেপ্তার এক চোর

অনলাইন ডেস্ক, ১৪ জুন, ২০২৫: বাংলাদেশে পাচারকালে বাইক সহ গ্রেপ্তার এক চোর! ধৃতের নাম নারায়ণ সরকার। বাড়ি কোনাবন এলাকায়। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে মধুপুর থানার পুলিশ।

বাইক চোর কোনাবন এলাকার নারায়ণ সরকার। বাবার নাম অসিত সরকার। পুলিশ এবং বিএসএফের হাতে গ্রেপ্তার হয় এই চোর ।

জানা যায়, দীর্ঘদিন যাবত সেই নারায়ণ সরকার আন্তর্জাতিক মানবপাচারকারী ও চুরির বাইক এবং নেশা জাতীয় দ্রব্য, বাংলাদেশের সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছিলো ।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে বলে জানা যায়, অবশেষে শুক্রবার রাত এগারোটা নাগাদ রাধানগর বিএসএফ ক্যাম্পের বিএসএফ এবং মধুপুর থানার পুলিশ তাকে একটি চুরির বাইক সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

নারায়ণ সরকার চুরির বাইকটি বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে খবর। এমন সময় রাধানগর বিএসএফ ক্যাম্পের বিএসএফ এবং মধুপুর থানার পুলিশ যৌথ উদ্যোগে সেই বাইকটিসহ নারায়ণ সরকারকে আটক করে। পরবর্তী সময়ে নারায়ণ সরকারকে বিএসএফ ক্যাম্পে নিয়ে গিয়ে গণধোলাই দেয় বিএসএফ।

দীর্ঘদিন যাবত নারায়ণ সরকার বাংলাদেশের সাথে অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এমনকি রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে রোহিঙ্গা বাংলাদেশি এপারের পাচার করছে। শুধু তাই নয় ন্সিডিল,এসকফ,গাঁজা এবং চুরির বাইক ওই পারে পাচার করছে।

শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অনেক খবর প্রকাশিত হয়। কিন্তু পুলিশ তার টিকির নাগাল পাইনি। কিন্তু অবশেষে বিএসএফ এবং পুলিশ শুক্রবার রাতে হাতে নাতে চুরির বাইক সহ গ্রেফতার করতে সক্ষম হয় শুক্রবার গভীর রাতে।

এদিকে বিএসএফ পুলিশ তাকে গ্রেফতার করে মধুপুর থানা নিয়ে আসে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের তার সাথে কার যোগাযোগ রয়েছে। তাছাড়া এই পাড়ের যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে মধুপুর থানার পুলিশ মাঠে নেমেছে।

Leave a Comment