জারুইলং বাড়িতে উদ্ধার প্রচুর পরিমাণে ব্রাউন সুগার

অনলাইন ডেস্ক, ১৪ জুন, ২০২৫: তেলিয়ামুড়া মহুকুমার জারুইলং বাড়ি এলাকায় নেশা বিরোধী অভিযানে ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। বাজেয়াপ্ত হওয়া ব্রাউন সুগার এর মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা।

ঘটনায় কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে ব্রাউন সুগার সংক্রান্ত খবর আসে তেলিয়ামুড়া পুলিশের কাছে।

এই গোপন সংবাদের ভিত্তিতে এক নেশা কারবারির বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করলো তেলিয়ামুড়া মহুকুমা পুলিশ আধিকারিক! ঘটনার বিবরণে প্রকাশ, বিগত বহুদিন ধরে এলাকাবাসীর অভিযোগ এবং পুলিশের কাছে খবর ছিল যে, তেলিয়ামুড়া মহুকুমার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের জারুইলং বাড়ি এলাকার বাসিন্দা এক সন্তানের জননী লক্ষী নাথ ভৌমিক, স্বামী মৃত অমরেশ ভৌমিকের বাড়িতে অবৈধ নেশা সামগ্রী মজুদ রেখে বিক্রি করা হচ্ছে।

ফলে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু উপযুক্ত প্রমাণ এর অভাবে কোনো পদক্ষেপ গ্ৰহন করতে পারছিলো না পুলিশ প্রশাসন।

অবশেষে শুক্রবার রাত আনুমানিক ৯টা নাগাদ তেলিয়ামুড়া মহুকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাহিনী সেই‌ নেশা কারবারি লক্ষী ভৌমিকের বাড়িতে হানা দেয়।

যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বাড়ির লোকজন ফলে বাড়ি থেকে কাউকে আটক করা সম্ভব না‌ হলেও, পুলিশ সেই বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করতে সক্ষম হয়।

Leave a Comment