ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু’র প্রয়াণ দিবস পালন

প্রগতি ত্রিপুরা, ২৭ মে, আগরতলা।। পণ্ডিত জওহরলাল নেহরু ১৪ নভেম্বর, ১৮৮৯ সালে জন্মগ্রহণ করে ছিলেন। প্রয়াত হয়েছিলেন ২৭ মে, ১৯৬৪ সালে। আজ উনার ৬১তম প্রয়াণ বার্ষিকী।তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দূরদৃষ্টিসম্পন্ন, আদর্শবাদী, পণ্ডিত এবং কূটনীতিবিদ। লেখক হিসেবেও নেহেরু ছিলেন বিশিষ্ট। ইংরেজিতে লেখা তার তিনটি বিখ্যাত বই- ‘একটি আত্মজীবনী’, ‘বিশ্ব ইতিহাসের কিছু চিত্র’, এবং ‘ভারত আবিষ্কার’ চিরায়ত সাহিত্যের মর্যাদা লাভ করেছে। আজ উনার ৬১ তম প্রয়াণ বার্ষিকী প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হয়। প্রদেশ কংগ্রেস ভবন আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, তাছাড়া শ্রদ্ধা নিবেদন করেন সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় কংগ্রেসের এস সি সেলের সভাপতি নিরঞ্জন দাস সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি কুমার সাহা বলেন, আধুনিক ভারতের স্রষ্টা ছিলেন পন্ডিত নেহেরু। স্বাধীনতা ,গণতন্ত্র, সংবিধান প্রতিষ্ঠার কান্ডারী ছিলেন তিনি। বর্তমান ভারতবর্ষের সরকারের গণতন্ত্র সহ সংবিধানের প্রতি যে অনীহা অন্যায় আচরণ, দেশের জনগণ যেভাবে অস্থিরতার ভেতর জীবন যাপন করছে তখন আমাদের স্মরণে আসে জহরলাল নেহরু। তিনি ছিলেন গণতন্ত্র ও লোকতন্ত্রের প্রেরণার স্রোত।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment