জেলা শাসক ইস্যুতে সরব হলেন ত্রিপরা মথা দলের মন্ত্রী বিধায়ক ও এমডিসিরা

প্রগতি ত্রিপুরা,২৭ মে, আগরতলা।। রাজ্যের মুখ্য সচিবের কাছে গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমার ব্যবহার নিয়ে ডেপুটেশন দিলেন রাজ্যের শাসক দলের জোট সঙ্গী ত্রিপরা মথা। মঙ্গলবার রাজ্যমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা, টিটিএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া সহ দলের বিধায়ক ও এম ডিসিরা। মহাকরণে মুখ্য সচিবের কার্যালয়ে গিয়ে গোমতী জেলার জেলা শাসকের বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করেন তারা। উল্লেখ্য গত রবিবার রাতে ত্রিপরা মতা দলের প্রতিষ্ঠাতা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন গোমতী জেলার বিভিন্ন সমস্যা নিয়ে জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমার সঙ্গে সাক্ষাৎ করতে জেলাশাসকের সরকারি বাসভবনে গিয়েছিলেন। কিন্তু বাসভবনে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন কে প্রবেশ করতে দেওয়া হয়নি। বাসভবনের সামনে কর্তব্যরত পুলিশ কর্মী জানিয়ে দিয়েছেন যে জেলাশাসক বলেছে যদি কোন সাক্ষাৎ করতে হয় তাহলে সরকারি অফিসে আসার জন্য। সরকারি আবাসনে কোন সাক্ষাৎ করা যাবে না। বাধ্য হয়ে শ্রীদেব বর্মন জেলাশাসকের সাক্ষাৎ না পেয়ে ফিরে আসেন আগরতলায়। এদিন মহাকরণের মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দিয়ে মন্ত্রী বিশ্ব কেতু দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment