শান্তির বাজারের দুই ঠিকেদারের বিরুদ্ধে সাংবাদিক সন্মেলনে মিলিত হলেন বাজার কমিটি

প্রগতি ত্রিপুরা, আগরতলা, ২৭ মে।। সোমবার আগরতলায় বসে শান্তির বাজার মহকুমা, শান্তির বাজারের শাসকদল ও বিধায়ককে কালিমালিপ্ত করতে মিথ্যা অভিযোগ এনে এক সাংবাদিক সন্মেলনের মিলিত হয় শান্তির বাজারের ঠিকেদার শুভ্রজিৎ পাটোয়ারী ও প্রশান্ত মিত্র। মঙ্গলবার এইঘটনার তিব্রনিন্দা জানিয়ে শান্তির বাজারে এক সাংবাদিক সন্মেলনে মিলিত হয় শান্তির বাজারের শুভবুদ্ধীসম্পূন্ন লোকজনেরা। বর্তমান সময়ে শান্তির বাজারে সকলে শান্তিপূর্নভাবে বসবাস করছে। এই শান্তির বাতারনকে নষ্ট করতে এই দুই ঠিকেদার অপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ। আজকের সাংবাদিক সন্মেলনের মাধ্যমে জানানোহয় গত ২০২৩ এর নির্বাচনের পর শুভ্রজিৎ পাটায়ারী শান্তির বাজার সি পি আই এম পার্টি অফিস থেকে লক্ষাধিক টাকার রড চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে তৎকালিন বিজেপির মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ প্রতিবাদ করেছিলেন । অপরদিকে বিলোনিয়ার ঠিকেদার গৌতম চৌঁধুরীর স্টোন বোঝাই গাড়ী শান্তির বাজারে আটক করে অর্থ আদায়ের অভিযোগে মামলা করাহয়েছে শুভ্রজিতের বিরুদ্ধে। সেই মামলায় অসুস্থতার ভান করে কোনো প্রকারে জামিনে এসেছে শুভ্রজিৎ পাটোয়ারী। আজকের সাংবাদিক সন্মেলনে এও জানানো হয় শুভ্রজাৎ পাটোয়ারী নিজস্ব একটি ফেইজবুক চালিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে ঠিকোদারকে ভয়ভিতি দেখিয়ে অর্থ আদায় করে। বিগতকিছুদিন পূর্বে একজন ষ্টেটব্যাঙ্কের ম্যানেজারের উপর আক্রমন করেছে শুভ্রজিৎ এমনটাই অভিযোগ। সাংবাদিক সন্মেলনে জানানো হয় রাস্তাজ্যাম থাকার ফলে উর বাড়ির সামনে কিছু সংখ্যক লোক দেখা যায়। এই লোকগুলি দেখিয়ে সে অপপ্রচার চালায় উর বারিতে আক্রমন হয়েছে। যদি ঘটনার সত্যাতা থাকতো তাহলে উর বাড়ী ভাংচুরের সি সি ফুটেজ কোথায়। বাড়ীর সামনে লোকজন থাকলে এটাকি প্রমানিত হয় উর বাড়ীতে আক্রমন হয়েছে। শুভ্রজিতের পক্ষথেকে আনা অভিযোগ সম্পূর্ন ভিত্তিহিন বলে জানানো হয়। অপরদিকে শুভ্রজিৎ পাটোয়ারী ও প্রশান্তমিত্র অভিযোগ করেছে উদের দোকানঘরে তালা দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে এ পি এম সির চেয়ারম্যান দুলাল দেবনাথ জানান এই দুই যুবক জোর পূর্বক সুপার মার্কেটে ষ্টল দখল করে রেখেছে। বিগত অনেকবছর এই ষ্টলের ভারা পরিষোধ করা হয়নি। তাই আইন অনুযায়ী ষ্টলে তালা দেওয়া হয়েছে। প্রশান্ত মিত্র অনেক বেকার যুবকদের ষ্টল প্রদান করার নামে অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠলো আজকের এই সাংবাদিক সন্মেলনের মধ্য দিয়ে। এই দুই যুবক একমাস যাবৎ বাড়ীতে আসতে পারছেনা এই কথাও সম্পূর্ন ভিত্তিহিন বলে জানানো হয়। তাই আজকের সাংবাদিক সন্মেলনের মধ্যদিয়ে এই দুই ঠিকেদারের অপপ্রচারের কান না দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো হয়।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment