অনলাইন ডেস্ক, ২৪মে, ২০২৫: কমলপুর মানিক ভান্ডারের জাতীয় সড়কে দ্রুত গতিতে আসা বারো চাকার লরির ধাক্কায় নিপিতা দেববর্মা (৩৭) নামে এক গৃহবধূ আহত হয়েছে। শনিবার রাবার বাগানে কাজ করতে যাবার সময় মানিক ভান্ডারের দিক থেকে দ্রুত গতিতে আসা বারো চাকার লরির ধাক্কায় ঘটে এই দুর্ঘটনা।
জানা যায়, গৃহবধূর স্বামীর নাম পবিত্র দেববর্মা, বাড়ি দুর্গা চৌমুহনী। স্থানীয়রা জানান, রাবার বাগানে কাজ করতে যাবার সময় দ্রুত গতিতে আসা TR01AW-1610 লরির ধাক্কায় এই দুর্ঘটনা। এতে গুরুতর আহত হন গৃহবধূ নিপিতা । উনার মাথায় ও হাঁটুতে প্রচন্ড আঘাত লাগে।
স্থানীয়রা গৃহবধুকে আহত অবস্থায় উদ্ধার করে এবং দূর্গচৌমুহনি পুলিশের নাকা পয়েন্ট ফায়ার সার্ভিস-এ খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে গৃহবধূকে কমলপুর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর উনাকে আশংকা জনক হওয়ায় কুলাই হাসপাতালে রেফার দেওয়া হয়।
এই ব্যাপারে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মলিন দেববর্মা জানান পেশেন্টের মাথায় এবং পায়ে প্রচন্ড আঘাত লেগেছে ইন্টারনেল ও কিছু হতে পারে তাই ওনাকে প্রাথমিক চিকিৎসা সেরে কুলাই রেফার করে দেওয়া হয়। আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ডাক্তার।
এদিকে ক্ষুব্দ এলাকাবাসী লরি সহ চালককে আটক করে ও লরির চালককে প্রচন্ড মারধোর করে। ঘটনাস্থলেই লরিটিতে প্রচন্ড ভাঙচুর চালায় স্থানীয়রা । প্রচন্ড মারধোরে আহত হয় লরির চালক। চালকের নাম তাপস সাহাজিত।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কমলপুর থানার পুলিশ। পরে লরির ডাইভারকে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে ও আহত অবস্থায় কমলপুর হাসপাতালে নিয়ে আসে পুলিশ। লরিটিকে সিজ করে কমলপুর থানা নিয়ে আসে পুলিশ।








